|
কূটনীতি মানে কুটনামি নয়
সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী
|
![]() কূটনীতি মানে কুটনামি নয় আমরা আফ্রিকা মহাদেশের সামরিক স্বৈরশাসক ইদি আমিনের কথা জানি। কিউবার ফিদেল ক্যাস্ট্রো কিংবা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা - এঁদের সবার বিষয়ে কমবেশী জানি। ইদি আমিন তাঁর বেফাঁস কথাবার্তার কারণে আজ অব্দি অনেকের কাছেই বিতর্কের কিংবা হাসির পাত্র। প্রায় একইভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার নানা ধরনের বেফাঁস কথার কারণেই পলিটিক্যাল কমেডিয়ান কিংবা রাজনৈতিক ভাঁড় হিসেবে বিবেচিত হয়ে থাকেন নানা মহলে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভুলভাল কিংবা বেফাঁস কথার কারণে তাঁর নিজ দলের অনেক নেতার কাছেও নিজের গ্রহণযোগ্যতা হারাচ্ছেন ক্রমাগত। একজন মন্ত্রী যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো খুবই স্পর্শকাতর জায়গার দায়িত্ব পান তখন তাঁকে ঝানু সব কূটনীতিকের সাথেই চলতে হয়, নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, দিক নির্দেশনা দিতে হয়। কিন্তু ওই মন্ত্রী যদি কূটনীতি না বোঝেন, কূটনীতির ভাষা সম্পর্কে অজ্ঞ থাকেন তাহলে শুধু ওনার কারণেই দেশের জন্যে নানা ধরনের ঝক্কি ঝামেলার সূত্রপাত হতে পারে। তাঁর অজ্ঞতার কারণে রাষ্ট্রকে অনেক বড় খেসারত দিতে হতে পারে। বিশ্ব দরবারে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হতে পারে। যানবাহন হোক, উড়োজাহাজ হোক কিংবা নদী বা সমুদ্রে চলা লঞ্চ-জাহাজ হোক, সবকিছু চালাতে হলে আগে এটা শিখতে হয়। কোনোকিছু না শিখেই যদি কেউ ড্রাইভার, পাইলট কিংবা ক্যাপ্টেনের দায়িত্বে বসে পড়ে তাহলে পরিণামটা কি হতে পারে এরা বোঝার জন্যে বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়েনা। অকারণেই এতো কথা লিখলাম। অলস সময়ে হাতের আঙ্গুলগুলো নিসপিস করেছিলো আই প্যাডের বুকে টোকাটুকি করতে। আর ওই টোকাটুকি পরিণামে এই অহেতুক প্যাঁচাল। লেখাটা কাউকে উদ্দেশ্য করে নয়, কারো কথা মগজে ধারণ করে নয়। মূল্যবান সময় নষ্ট করে এতোক্ষণ যারা এই অহেতুক কথাগুলো পড়লেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা। সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী: সিনিয়ার সাংবাদিক, গবেষক, লেখক, জঙ্গীবাদ বিশেষজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব ও ইংরেজী পত্রিকা ব্লিটজ সম্পাদক |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
