ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড্যাফোডিল’র শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 August, 2022, 9:07 PM

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড্যাফোডিল’র শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ড্যাফোডিল’র শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এম লুতফর রহমানের নেতৃত্বে মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোঃ আল্লাইয়ার, উপ-পরীক্ষী নিয়ন্ত্রক মোঃ আখতাবুল আলম, উপ-পরিচালক রাসেল প্রধানিয়া ও  কাজী মোঃ দিলজেব কবীর এবং ঊর্ধ্বতন সহকারি পরিচালক ( জনসংযোগ) মোঃ অঅনোার হাবিব কাজলসহ একদল শিক্ষার্র্থী, শিক্ষক ও কর্মকর্তা ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আমিনুল ইসলাম মিলনায়তনে গতকাল (১৪ আগস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান। মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ভিাগের প্রধান প্রফেসর ড. শেখ আল্লাইয়ার, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এবিএম কামাল পাশা, প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, আইন বিভাগের শিক্ষার্থী সাদ আহমেদ সাদি ও ব্যবসায় প্রশাসণ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম লিসা।

অনুষ্ঠানে সৈয়দ শামছুল হকের আমার পরিচয় কতিা আবৃত্তি করেন টুিরজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজ।
      

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে দেশকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বাংলাদেশকেই হত্যা করেছে।


তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তরুন প্রজন্মের অনুপ্রেরনার উৎস। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, স্বাধীনতা কী তা গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে এই স্বাধীনতা কে এনে দিয়েছেন। আজ যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছেন, সেটা কার অবদান। এসব ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, বঙ্গবন্ধুকন্যা সেই দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই সোনার বাংলা গড়ার কাজে শরীক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status