ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তিশা কি কনক চাঁপার মেয়ে, কী বললেন গায়িকা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 12:48 PM

তিশা কি কনক চাঁপার মেয়ে, কী বললেন গায়িকা?

তিশা কি কনক চাঁপার মেয়ে, কী বললেন গায়িকা?

একসময়ের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কনক চাঁপা এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মধ্যে চেহারাগত বেশ মিল। এমন দাবি স্বয়ং কনক চাঁপার। সে কারণে অনেকে তাকে এবং তিশাকে মা-মেয়ে মনে করেন। এমনিতেও এই দুই তারকার মধ্যে গলায় গলায় ভাব।


কিন্তু সত্যি কি কনক চাঁপা আর তিশা মা-মেয়ে? সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সেই বিষয়টাই পরিষ্কার করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাঁপা। সঙ্গে অভিনেত্রী তিশার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।


কনক চাঁপা তার পোস্টে লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা।’


‘আমি মনে মনে ভাবছিলাম তিশার সাথে ছবি তুলি, ঠিক সেই মুহুর্তেই তিশা বলল, মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে, সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো?’


যাইহোক সত্যি কথা হলো, তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এ জন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে যার নাম ফারিয়া ইসলাম খান।’


‘তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয়ই আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’


অর্থাৎ, গায়িকা কনক চাঁপা তার পোস্টের মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে অভিনেত্রী তিশা তার মেয়ে নন, তিনিও তিশার মা নন। তবে তাদের মধ্যে যে মা-মেয়ের মতোই সম্পর্ক, তাও জানাতে ভুললেন না অসংখ্য সুপারহিট গানের গায়িকা কনক চাঁপা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status