ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
দেশের পথে শাকিব খান, দিলেন হতাশাজনক বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 12:50 PM

দেশের পথে শাকিব খান, দিলেন হতাশাজনক বার্তা

দেশের পথে শাকিব খান, দিলেন হতাশাজনক বার্তা

দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে সে কথা জানিয়েও দিলেন কিং খান। সঙ্গে জানালেন নিজের হতাশার কথাও। বললেন, এতদিন তিনি যাদের আপন ভেবেছিলেন, তাদের কেউ কেউ আসলে আপন নয়।


নতুন সময় পাঠকদের জন্য শাকিব খানের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:


‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ- উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’


‘তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাঁদের সকাল!’


‘দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী, যারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।’


‘কেন জানি মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে।’


‘আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।’


গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে একটি ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শাকিব খান। সেখানে তাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। ওই অনুষ্ঠান শেষ হলেও দেশে ফেরেননি কিং খান। থেকে যান নিউইয়র্কে। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। কিছু দিন আগে গ্রিন কার্ডও পেয়েছেন।


গুঞ্জন উঠেছিল, একমাত্র ছেলে আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্যও আবেদন করেছিলেন শাকিব খান। এ নিয়ে গণমাধ্যমে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন নায়কের সাবেক স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস। ছেলে জয়কে তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য শাকিব এসব করছেন বলে মন্তব্য করেছিলেন অপু। সে বিষয়ে কখনো মুখ খোলেননি কিং খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status