ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
জুয়া কান্ড : সাকিবকে নোটিশ পাঠাল বিসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 August, 2022, 8:48 PM

জুয়া কান্ড : সাকিবকে নোটিশ পাঠাল বিসিবি

জুয়া কান্ড : সাকিবকে নোটিশ পাঠাল বিসিবি

সাকিব আল হাসানকে ভুলপথ থেকে শুধরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠাল (বিসিবি)।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘বেটউইনার’ নিউজ ডটকমের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন সাকিব। এই বেটউইনার নিউজ আবার বেটউইনার ডটকমের অঙ্গ প্রতিষ্ঠান; যা অনলাইনে জুয়া খেলার একটি মাধ্যম।

বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েও সাকিব এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন। এজন্য এই অলরাউন্ডারকে নোটিশ পাঠিয়েছে বিসিবি।

বোর্ড চাইছে সাকিব যে ‘ভুল’ পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এ সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমরা এ ধরনের ব্যাটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status