ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বঙ্গমাতার ৯২তম জন্মদিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 August, 2022, 5:42 PM

বঙ্গমাতার ৯২তম জন্মদিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোয়া

বঙ্গমাতার ৯২তম জন্মদিনে শেখ রাসেল ক্রীড়া চক্রের দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী সোমবার (৮ আগস্ট)।

এ উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্র লি: এর সম্মানিত চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। এর আগে ক্লাবের পক্ষ থেকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ৫ হাজার এতিম ও দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেলা ১১টায় ক্রীড়া কমপ্লেক্সে কোরআন খতম শুরু হয়। পরে বাদ জোহর দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত ক্লাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরো অনেকে ।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তার হাত ধরে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ডিরেক্টর অফ ফাইন্যান্স মো. ফখরুদ্দিন, পরিচালক মাকসুদুর রহমান, হাবিবুর রহমান খান, মীর মো. শাহাবুদ্দিন টিপু, মো. আবুবকর, মো. আসাদুজ্জামান, ক্লাবের আজীবন সদস্য মো. পিজিরুল আলম খান, শেখ মোহাম্মদ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, মো. মারুফ কাজি, শেখ আবু সোহেল প্রমূখ।

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ জেলার (তৎকালীন মহকুমা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক, মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎবরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status