ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কানাডায় স্থায়ী হওয়ার ‍সুযোগ, মিলবে চাকরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 August, 2022, 11:52 AM

কানাডায় স্থায়ী হওয়ার ‍সুযোগ, মিলবে চাকরি

কানাডায় স্থায়ী হওয়ার ‍সুযোগ, মিলবে চাকরি

উত্তর আমেরিকার দেশ কানাডায় ১০ লাখের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এর আগে ২০২১ সালে দেশটিতে মে পর্যন্ত মাত্র ৩ লাখ চাকরির পদ শূন্য ছিল। এবার সে সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

সিআইসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে কানাডা ৪ লাখ ৩০ হাজার স্থায়ী অভিবাসী নেবে। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কানাডায় বেকারত্বের হার অনেক কম। কাজের সুযোগ সে তুলনায় বেশি। অভিবাসীরা সেই শূন্য পদগুলোতে কাজ করতে পারেন।

চলতি বছরের মে মাসের ‘লেবার ফোর্স সার্ভে’ বলছে, কানাডায় বর্তমান কর্মজীবীদের বয়স বাড়ছে। চাকরিজীবীদের একটি বড় অংশ অবসর নিতে যাচ্ছেন। এ পরিস্থিতিতে বাড়ছে কানাডায় অভিবাসনের সুযোগ।

আরেকটি জরিপে দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্যে কাজের সুযোগ অনেক বেশি। এর মধ্যে আলবার্টা বা ওন্টারিও। প্রযুক্তি সার্ভিস, পরিবহন, আর্থিক খাত ও রিয়েল স্টেট খাতে রেকর্ডসংখ্যক পদে চাকরির সুযোগ আছে।

জরিপে বলা হয়, নতুন চারকরিপ্রার্থীর সংখ্যা দেশটিতে কমছে। আবার ৫৫ বছরের বেশি বয়সীর সংখ্যাও বাড়ছে। অনেকে আবার চাকরির সময় শেষ হওয়ার আগে অবসর নিচ্ছেন। এ কারণে কানাডার শ্রমবাজারে কর্মীর সংখ্যা ব্যাপক হারে কমছে।

এ ছাড়া ২০২০ সালে কানাডার জন্মহার রেকর্ড পরিমাণে কমেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status