ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণ : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:57 PM

চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণ : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১০

চলন্ত বাসে ডাকাতি, ধর্ষণ : মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১০

টাঙ্গাইলের মধুপুরে ঈগল এক্সপ্রেসের যাত্রীবেশে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ এ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার মূল পরিকল্পনাকারীর নাম রতন হোসেন।

রোববার (৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বিষয়ে সোমবার (৮ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মূলহোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে মো. আউয়াল (৩০) ও নুরনবী (২৬) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনই মাদকাসক্ত বলে দাবি পুলিশের। এরমধ্যে পুলিশের আবেদনের প্রেক্ষিতে রাজা মিয়াকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status