ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
অবশেষে অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন তাঁরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:34 AM

অবশেষে অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন তাঁরা

অবশেষে অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন তাঁরা

অস্ট্রেলিয়ায় চার বছর কার্যত বন্দিদশায় থেকে অবশেষে আনুষ্ঠানিক আশ্রয়ের অনুমতি পেল শ্রীলঙ্কার এক তামিল পরিবার। এ চার বছর লড়াইয়ে তারা স্থানীয় জনমানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। অস্ট্রেলিয়ার আশ্রয়প্রার্থীদের জন্য নীতি কঠিন হয়ে পড়ায় তাদের এত কাঠখড় পোড়াতে হয়েছে।

প্রায় এক দশক আগে প্রিয়া নাদারাজা ও তাঁর স্বামী নাদেসালেঙ্গাম আলাদাভাবে নৌকায় করে অস্ট্রেলিয়ায় পৌঁছে সেখানে আশ্রয় চান।

আবেদনে প্রিয়া ও নাদেস জানিয়েছিলেন, সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর সদস্য হওয়ায় তাঁরা শ্রীলঙ্কায় নিপীড়নের আশঙ্কায় ছিলেন। তাঁরা ২০১৮ সালে অস্ট্রেলিয়া সরকারের কাছে আশ্রয় চান। কিন্তু সে আশ্রয়ের প্রস্তাব নাকচ হয়ে যায়। তাঁদের ওই সময় থেকে আটক রাখা হয়। তাঁদের এমন পরিণতি বিলোয়েলা শহরের মানুষকে প্রতিবাদে সোচ্চার করে তোলে।

আটককেন্দ্র থেকে বিলোয়েলায় তাঁদের ফেরত পাঠাতে জাতীয় পর্যায়ে আন্দোলনও শুরু হয়। অস্ট্রেলিয়া সরকার শেষ পর্যন্ত জানিয়েছে, জটিল ও সুনির্দিষ্ট পরিস্থিতির কারণে তাঁদের বসবাসের ভিসা বরাদ্দ করা হয়েছে।  

প্রিয়া বলেন, ‘এ সিদ্ধান্তে আমার পরিবার অবশেষে শান্তি পেল। এখন আমার মেয়ে অস্ট্রেলিয়ায় নিরাপদে বেড়ে উঠতে পারবে। আমি ও আমার স্বামী কোনো ভয় ছাড়াই এখানে থাকতে পারব। ’ অস্ট্রেলিয়ায় এসে বিলোয়েলা শহরেই পরিচিত হন প্রিয়া ও নাদেস। সেখানেই তাঁরা বিয়ে করেন। কপিকা ও থার্নিকা নামে এখন দুই মেয়ে আছে তাঁদের। সূত্র : বিবিসি


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status