ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাইসাইকেল কিকে মেসির গোল, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:32 AM
সর্বশেষ আপডেট: Sunday, 7 August, 2022, 12:09 PM

বাইসাইকেল কিকে মেসির গোল, ভিডিও ভাইরাল

বাইসাইকেল কিকে মেসির গোল, ভিডিও ভাইরাল

লিগ ওয়ানে দুর্দান্ত শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শনিবার রাতে প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুটকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি-নেইমাররা। পিএসজি জয় পেয়েছে ৫-০ গোলে। মেসি করেছেন জোড়া গোল।

ম্যাচের নবম মিনিটে মেসির পাসে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৬তম মিনিটে নেইমারের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। ৩৮তম মিনিটে তৃতীয় গোলটিও এসেছে নেইমারের পাস থেকে। নেইমারের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে গোলটি করেন অধিনায়ক মার্কিনিউস।

পিএসজির শেষ দুটি গোল এসেছে মেসির পা থেকে। ৮০ ও ৮৬তম মিনিটে গোলগুলো করেন সাতবারের এই ব্যালন ডি'অরজয়ী তারকা। প্রথমটি নেইমারের পাসে, দ্বিতীয়টি স্বদেশি লিয়ান্দ্রো প্যারেদেসের পাসে। মেসির দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত এক বাইসাইকেল কিকে। ম্যাচ শেষ হওয়ার পরপরই ভাইরাল হয়েছে সেই গোলের ভিডিও।

নেইমার একটি গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। আর জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট মেসির।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status