ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
এমপির ফোন পেয়েও আটক ছাগল ছাড়ল না ওসি
নতুন সমসয় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:24 AM

এমপির ফোন পেয়েও আটক ছাগল ছাড়ল না ওসি

এমপির ফোন পেয়েও আটক ছাগল ছাড়ল না ওসি

থানার ভেতরে লাগানো গাছের চারা খেয়ে ফেলার অপরাধে ছাগলকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) হবিগঞ্জের বাহুবল মডেল থানায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাগলটি থানায় আটক ছিল।

জানা গেছে, বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহমেদের একটি রাম ছাগল মঙ্গলবার (২ আগস্ট) থানার ভেতরে লাগানো কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। তখনই পুলিশ ছাগলটি আটক করে। পরে ছাগলের মালিক অনেক চেষ্টা করে ছাগল ছাড়াতে না পেরে স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হন। কিন্তু কাজ হয়নি। সংসদ সদস্য থানায় কল দেয়ার পরও ছাগলটি ছাড়েনি পুলিশ।

ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, মঙ্গলবার আমার ছাগলটিকে থানায় আটক করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটির মাধ্যমে যোগাযোগ করা হলেও ছাগলটি ছাড়া হয়নি। বৃহস্পতিবার হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের শরণাপন্ন হয়েছিলাম। তিনি ওসিকে মোবাইলফোনে কল দেয়ার পরও থানা থেকে আমার ছাগল ছাড়া হয়নি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ইউপি সদস্যের ছাগলটি থানার ভেতরের বনায়ন বিনষ্ট করায় এটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য আমাকে কল দিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status