ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
আধাবেলা যেতেই প্রত্যাহার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 August, 2022, 1:49 PM

আধাবেলা যেতেই প্রত্যাহার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

আধাবেলা যেতেই প্রত্যাহার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধা বেলাতেই প্রত্যাহার করেছে দলটি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি বলেন, সরকারকে পুলিশের হামলায় নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দিবে হবে। এছাড়াও সরকারের নির্দেশে পুলিশ গুলি না চালালেও সরকারের উচিত হবে তাদের শাস্তির আওতায় আনা।

তিনি আরো বলেন, বিএনপি লাশের রাজনীতি করে না। আওয়ামী লীগ শোকের মাসের শুরুতে ভোলায় দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেল সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ প্রমূখ।

বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণার পর থেকেই শহরের দোকান-পাট পুরোপুরি খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status