ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কাদের রক্ত মশার কাছে বেশি পছন্দ, নারী নাকি পুরুষ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 31 July, 2022, 12:08 PM

কাদের রক্ত মশার কাছে বেশি পছন্দ, নারী নাকি পুরুষ?

কাদের রক্ত মশার কাছে বেশি পছন্দ, নারী নাকি পুরুষ?

মশাভর্তি পরিবেশে একজন পুরুষ ও একজন নারী থাকলে কাকে বেশি মশা কামড়াবে? কার রক্ত বেশি পছন্দ মশাদের? জানলে আপনিও অবাক হবেন। এ নিয়ে একটি গবেষণা হয়েছে।

ল্যানসেট পত্রিকায় ওই গবেষণার রিপোর্টও প্রকাশিত হয়েছে।

এর আগে অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দু’মহিলার মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি। কিন্তু নারী আর পুরুষের মধ্যে?

এক্ষেত্রে আগে মনে করা হত, নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। মহিলাদের শরীরে এই বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে। যা নাকি মশাদের পছন্দ।

কিন্তু হালের রিপোর্ট অন্য কথাই বলছে। বলা হচ্ছে, পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। তবে তার কারণ রক্তের কোনো বৈশিষ্ট্য নয়। কারণ পুরুষের গড়ে আয়তন মহিলাদের তুলনায় বেশি।
 
শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি। ফলে ত্বক থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি। সেই কারণেই পুরুষদের বেশি মাত্রায় মশার কামড় খেতে হয়। এমনই বলছে সাম্প্রতিক গবেষণা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status