ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 July, 2022, 11:23 PM

বাগমারায় পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ১

বাগমারায় পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ১

রাজশাহীর বাগমারায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান। এতে ওই পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম জাহিদ হাসান (২৫)। এ ঘটনায় ওই পিকআপ ভ্যানের হেলপার আয়ুব আলী আহত হয়েছেন। আয়ুব আলীকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

বুধবার রাত ৯ টার পরে উপজেলার বালানগর (মাথাভাঙ্গা) মোড়ে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানান, নিহত জাহিদ হাসানের বাড়ি রাজশাহীর দামকুড়া হাট এলাকায়। সে দীর্ঘদিন থেকে বাগমারা সহ বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে আসছিলেন।

বাগমারায় পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ১

বাগমারায় পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ১


প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি ভবানীগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। রাতে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এ সময় রাস্তার নিচে পানিতে পড়ে যায় পিকআপ ভ্যানটি। হেলপার বের হতে পারলেও গাড়িতে থেকে যায় চালক। অনেক চেষ্টা করেও চালককে বের করতে পারেনি হেলপার আয়ুব আলী। পানির নিচে তলিয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে চালকের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন বাগমারা থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় থানা পুলিশের পক্ষ থেকে। খবর পাওয়া মাত্র তারাও ছুটে আসে সেখানে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পানিতে তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানটি সরিয়ে চালককে গাড়ির ভেতর থেকে বের করা হয়। তবে জীবিত নয় মৃত। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ওই পিকআপ ভ্যানে ৬৮টি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানাগেছে।

এ ব্যাপারে বাগমারা থানার (ওসি তদন্ত) পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকলে লাশ তাদের নিকট হস্তাস্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status