ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ফেসবুকের মতো প্ল্যাটফর্ম চালু করছে মাইক্রোসফট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 July, 2022, 1:43 PM

ফেসবুকের মতো প্ল্যাটফর্ম চালু করছে মাইক্রোসফট

ফেসবুকের মতো প্ল্যাটফর্ম চালু করছে মাইক্রোসফট

সোশ্যাল মিডিয়া আনছে টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। চলতি সপ্তাহে সংস্থাটি ভিভা এনগেজ প্ল্যাটফর্মে এ তথ্য ঘোষণা করেছে। প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। ধারণা করা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সঙ্গে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট।

তবে মজার বিষয় হচ্ছে, ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক ও ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট, ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে। সম্প্রতি নতুন প্লাটফর্মটির একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার অপশনটি পাওয়া যাবে এখানে।

এসব দেখেই বিশেষজ্ঞরা দাবি করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট। কারণ, মার্কেটে ফেসবুকের মতো বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে।

তবে মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্মটিতে যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটা নয়। ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যেমন স্টোরিজ ফিচার দেখা যায়, একই ধরনের ফিচার মাইক্রোসফটের ভিভা এনগেজেও দেখা যেতে পারে। তবে সোশ্যাল প্লাটফর্ম হলেও এটি মূলত ব্যবসার ওপরেই ফোকাস করবে মাইক্রোসফট। সূত্র : নিউজ এইটিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status