|
ঐশ্বরিয়া আম : ওজন এক কেজি, খেতেও মিষ্টি!
নতুন সময় ডেস্ক
|
|
ঐশ্বরিয়া আম : ওজন এক কেজি, খেতেও মিষ্টি! জানা গেছে, কলিম উল্লাহ খান তার ১২০ বছর বয়সী আমগাছে ৩০০ ভিন্ন জাতের আম উৎপাদন করেছেন। প্রায় তিন দশক আগে উদ্ভাবিত সেগুলোর মধ্যে একটি জাতের নাম রাখেন ‘ঐশ্বরিয়া’। ![]() ঐশ্বরিয়া আম : ওজন এক কেজি, খেতেও মিষ্টি! কলিম উল্লাহ জানান, তরুণ বয়স থেকেই বিভিন্ন জাতের আম উদ্ভাবন শুরু করেন তিনি। তার উদ্ভাবিত আমগুলোর মধ্যে ঐশ্বরিয়া জাতের আমটি সেরা। তিনি আরও জানান, আমটি দেখতে ঐশ্বরিয়ার মতোই সুন্দর। এই আমটির বাইরের আবরণ ক্রিমসন বর্ণের। এক একটি আমের ওজন এক কেজির বেশি, খেতেও বেশ মিষ্টি। শুধু ঐশ্বরিয়া নয়, আরও অনেক তারকার নামেই আমের নামকরণ করেছেন কলিম উল্লাহ। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রমুখ। সূত্র: এএফপি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
