ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোপা আমেরিকার সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনার সূচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 July, 2022, 7:42 PM

কোপা আমেরিকার সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনার সূচি

কোপা আমেরিকার সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনার সূচি

নারী কোপা আমেরিকার আট আসরে ৭ বারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার ৯ম আসরে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনাকে।

গ্রুপ পর্বের বাকি ৩ ম্যাচেও বড় জয় পায় ব্রাজিল। উরুগুয়েকে ৩-০, ভেনেজুয়েলাকে ৪-০ এবং সবশেষ ম্যাচে পেরুকে বিধ্বস্ত করে ৬-০ গোলে।

বিপরীতে সেমি-ফাইনাল নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। ব্রাজিলের কাছে ৪ গোলে হারের পর পেরুকে হারায় ৪-০ গোলে। উরুগুয়েকে ৫-০ গোলে হারালেও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচটায় পা ফসকালেই হতো বিপদ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে পৌঁছে যায় সেমি-ফাইনালে।

‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল-আর্জেন্টিনা এবং ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক কলম্বিয়া ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে সেমি-ফাইনাল।

আগামী ২৬ জুলাই সেমির প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আলফানজো লোপেজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। একই মাঠে ২৭ জুলাই মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

৩০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী কোপা আমেরিকার আসরের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status