ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বলিউড নায়িকা থেকে পথের ভিখারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 July, 2022, 2:26 PM

বলিউড নায়িকা থেকে পথের ভিখারী

বলিউড নায়িকা থেকে পথের ভিখারী

বলিউডের চোখধাঁধানো রঙিন জগতে টিকে থাকাটাই একটা যে বেশ কঠিন এবং বড় চ্যালেঞ্জ, এই সত্যিটা সামনে এসেছে বার বার বিভিন্ন ঘটনায়। বলিউডের নামী মডেল গীতাঞ্জলি নাগপালকে মনে আছে?


মডেলিংয়ে টিকে থাকতে পারেননি। গ্ল্যামার ওয়ার্ল্ডের চোখ ধাঁধানো আলোর দুনিয়া থেকে হারিয়ে যান তিনি।


২০০৭ সালে আচমকা এক দিন তাকে রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। তখন তার চোখে-মুখে, শরীরের কোথাও গ্ল্যামারের লেশমাত্র ছিল না। পথের ভিখারীর সঙ্গে তার কোনো পার্থক্য ছিল না তখন।


সম্প্রতি একটি ঘটনায় ২০০৭ সালের সেই স্মৃতিটা আরও একবার তাজা হয়ে সামনে এল।


মিতালি শর্মা (২৫) নামে দিল্লির বাসিন্দা মেয়েটির বলিউডে বড় পর্দায় কাজ করার স্বপ্ন ছিল। মডেল হিসেবে বেশ নামও করেছিলেন মিতালি। কাজ করেছিলেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবিতেও। এই পেশা বেছে নেয়ায় তার সঙ্গে সম্পর্ক রাখেননি বাবা-মাও। মিতালিও গ্ল্যামার ওয়ার্ল্ডের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি শেষ পর্যন্ত। কাজ পাচ্ছিলেন না অনেক দিন ধরেই। কিন্তু বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই। তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতেন। সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরে কিছুই খাননি মিতালি। ওশিওয়াড়ার একটি হাউজিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভাঙতে যাচ্ছিলেন তিনি। তখনই ধরা পড়ে যান পুলিশের হাতে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। আপাতত মিতালির ঠিকানা একটি মানসিক হাসপাতাল। -আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status