ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র চার মিনিটে ৫০% চার্জ হবে ইনফিনিক্স স্মার্টফোন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 July, 2022, 10:13 PM

মাত্র চার মিনিটে ৫০% চার্জ হবে ইনফিনিক্স স্মার্টফোন

মাত্র চার মিনিটে ৫০% চার্জ হবে ইনফিনিক্স স্মার্টফোন

বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার গ্রাহকদের জন্য মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তি উন্মোচন করেছে।


সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং এই ডিভাইসগুলো এই বছরের শেষেরদিকে বাজারে আসবে। যুগান্তকারী এই টেকনোলজির ব্যবহারের ফলে ইনফিনিক্সভক্তরা দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি ১% থেকে ৫০% চার্জপ্রাপ্ত হবে মাত্র ৪ মিনিটে।


ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্ট-চার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরো একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরো সহজ ও কার্যকর করতে চায়, যাতে তারা আরো সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।”


ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি
বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি নির্মাতাদের সঙ্গে নিয়ে নতুন ৮সি ব্যাটারি সেল প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে ইনফিনিক্স, যেটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ চার্জিং রেট এর ‘রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি’। এছাড়া, ১৮০ওয়াট থান্ডার চার্জ সিস্টেমে রয়েছে দুটি ধারাবহিক ৮সি-রেটেড ব্যাটারি, তাই চার্জকালীন প্রতিটি ব্যাটারির পাওয়ার কার্যকরী থাকে ৯০ওয়াট করে; ফলে ব্যাটারি অধিক গরম হয় না ও ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। ১৮০ওয়াট থান্ডার চার্জ ফিচারে আরো আছে স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, ফলে সাধারণ ডাবল সেল ব্যাটারির চেয়ে নতুন এই টেকনোলজিতে ফোনের ব্যাটারি লাইফ ২% দীর্ঘ হয়।


অধিকন্তু, পাওয়ার সাপ্লাই সার্কিট এরিয়া ৬০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, এতে সার্কিটের নির্ভুলতা বাড়ে এবং স্থানের অপচয় কম হয়। এই প্রযুক্তিতে ডাইনামিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে চার্জিং টেকনোলজি কাজ করে। তিনটি সমান্তরাল চার্জ ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ সক্ষমতার চার্জ রূপান্তরে সক্ষম, ফলে চার্জিং রূপান্তর এ ৯৯% কার্যকরিতা পাওয়া সম্ভব হয় এবং ডিভাইসকে অধিক তাপমাত্রা ও ওভারলোড থেকে নিরাপদ রাখে। এটা ইনফিনিক্স এর চার্জিং টেকনোলজির সর্বোচ্চ নিদর্শন।


চার্জ দেবার নিরাপদ একটি উপায় এছাড়া, স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘১৮০ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম। কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমন- উচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status