|
টি২০ নেতৃত্বে আসছেন সাকিব-সোহান, মাহমুদউল্লাহ মুশফিককে বিশ্রাম
নতুন সময় ডেস্ক
|
|
টি২০ নেতৃত্বে আসছেন সাকিব-সোহান, মাহমুদউল্লাহ মুশফিককে বিশ্রাম জিম্বাবুয়ে সিরিজটি দল গোছানোর হলেও একেবারে নতুন মুখ নেওয়ার সম্ভাবনা কম। জাতীয় দলের পরিচিত মুখদের নেওয়া হবে বিশ্বকাপ মাথায় রেখে। ব্যাটার ইয়াসির আলী রাব্বি এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও জিম্বাবুয়ে সফরের জন্য ফিট করার চেষ্টা করছে বিসিবি মেডিকেল বিভাগ। রাব্বি ফিটনেস নিয়ে কাজ করছেন। আর সাইফউদ্দিনকে দিল্লি পাঠানো হচ্ছে কোমরে ইনজেকশন নেওয়ার জন্য। ভিসা পেতে দেরি হওয়ায় ভারত যাওয়াও বিলম্ব হচ্ছে কিছুটা। আজ জানা যাবে দিল্লি কবে যেতে পারবেন এ পেসার। সাইফউদ্দিন জানান, ফিল্ডিং এবং ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই। বোলিংয়ের সময় কিছুটা ব্যথা অনুভব করেন তিনি। ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ইনজেকশন নিতে বলা হয়েছে তাঁকে। তবে এ দু'জনকে দলে নেওয়া না নেওয়া নির্বাচকদের ব্যাপার। বাংলাদেশ টাইগারে ভালো করায় পেসার হাসান মাহমুদকে দলে ফেরানো হতে পারে। টেস্ট এবং ওয়ানডের পর টি২০-তেও নিয়মিত করা হতে পারে মেহেদী হাসান মিরাজকে। এদিকে অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজে যেতে না পারলেও জিম্বাবুয়ে যাচ্ছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে কোচিং স্টাফের সঙ্গে সমন্বয় করে বিশ্বকাপের দল গোছাতে সাহায্য করবেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
