ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে এখনো বুস্টার ডোজ নেয়নি ৯ কোটি মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 July, 2022, 12:55 PM

দেশে এখনো বুস্টার ডোজ নেয়নি ৯ কোটি মানুষ

দেশে এখনো বুস্টার ডোজ নেয়নি ৯ কোটি মানুষ

দেশজুড়ে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজ দেওয়ার বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে আজ মঙ্গলবার। এই কর্মসূচিতে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৮ বছর বা তার ওপরের সব বয়সী মানুষের জন্য এই আয়োজন। বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের টিকা।


এর আগে গত ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশের এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে স্বাস্থ্য বিভাগ। ওই সময় দেওয়া হয়েছিল অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে গত রবিবার পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছে ১২ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৪৬৮ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১১ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৭৬১ জন এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছে তিন কোটি তিন লাখ ৪৭ হাজার ৫৩৮ জন। এ তথ্য অনুসারে যারা দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে তাদের সবাইকে বুস্টার ডোজের টিকা দিতে হলে প্রয়োজন হবে আট কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ২২৩ ডোজ ফাইজারের টিকা।


এ ছাড়া পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদেরও ফাইজারের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। গত এপ্রিলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন জুনে এ টিকা দেওয়া হবে। কিন্তু তা হয়নি। গত ২৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়া হবে।


কিন্তু কবে নাগাদ দেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের টিকা দিতে হলে দুই কোটি ১৯ লাখ ডোজ টিকার প্রয়োজন হবে বলে কালের কণ্ঠকে জানান করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক। সার্বিক এই অবস্থায় দেশে কী পরিমাণ ফাইজারের টিকা রয়েছে—এ প্রশ্নে তিনি বলেন, ‘আমরা টিকা সংগ্রহের চেষ্টা করছি। ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির কাছে আমাদের চাহিদার কথা জানানো হয়েছে।’


ডা. শামসুল হক বলেন, এর আগে করোনা টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি পালনের সময় যেসব টিকাকেন্দ্র ব্যবহার করা হয়েছিল, মঙ্গলবারও সেসব কেন্দ্র ব্যবহার করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status