ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানবদেহে প্রয়োগের অনুমতি পেল বাংলাদেশের করোনা টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 July, 2022, 7:16 PM
সর্বশেষ আপডেট: Sunday, 17 July, 2022, 7:24 PM


মানবদেহে প্রয়োগের অনুমতি পেল বাংলাদেশের করোনা টিকা

মানবদেহে প্রয়োগের অনুমতি পেল বাংলাদেশের করোনা টিকা

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স। পরীক্ষামূলকভাবে ৬০ জনকে এই টিকা দেওয়া হবে।


আজ রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ক্লিনিকাল ট্রায়ালের জন্য ১৬টি শর্ত দিয়েছে অধিদপ্তর।


বঙ্গভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হবে।


এই টিকা গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বানরের ওপর পরীক্ষা করা হয়। সেখানে প্রাপ্ত ফলাফল তারা বিএমআরসিতে জমা দেয় এবং মানবদেহে প্রয়োগের জন্য আবেদন করে।


এরপরে সে বছর ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে টিকার কার্যকারিতার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়। এরপর থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় ছিল বঙ্গভ্যাক্স। আজ সেই অপেক্ষার পালা ফুরাল।


২০২০ সালের জুলাই মাসে গ্লোব বায়োটেক সংবাদ সম্মেলন করে করোনার প্রতিষেধক বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনের কথা জানায়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেতে চেষ্টা করে আসছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status