|
নায়িকাকে জড়িয়ে না ধরার শর্তে হলিউডে কাজ করবেন অনন্ত
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকাকে জড়িয়ে না ধরার শর্তে হলিউডে কাজ করবেন অনন্ত গণমাধ্যমটির পক্ষ থেকে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়- আপনি তো বর্ষা ছাড়া কোনো নায়িকার সঙ্গে অভিনয় করেন না। যদি আপনাকে প্রয়োজন হয়, হলিউডের কোনও নায়িকার সঙ্গে অভিনয় করতে বলা হয়? কাকে বেছে নেবেন? জবাবে অনন্ত জলিল বলেন, আসলে ঐ ধরনের ম্যুভি করলে তো তেমন ফিগারই দরকার। আমি অ্যাঞ্জেলিনা জোলির পারিশ্রমিক সার্চ করে দেখেছি। কম করে তিনি ১৫ মিলিয়ন ডলার নেন। এই ধরনের কাজ তো আর হবে না। আরও একটি প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার না; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ঐ ধরনের হয়। নায়িকাকে বুকে জড়ায়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ঐ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করবো। আর আমরা আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিতে চাই না। যদি আমরা কখনো হলিডের ম্যুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারবো। যেহেতু গোটা ওয়ার্ল্ডে আমার একটা পরিচিতি আছে। যদিও আমারা আমেরিকার ওয়ালমার্টসহ বড় বড় বায়ারদের সঙ্গে কাজ করি, তারাও সিনেমায় প্রোডিউস করে। আমাদের নেক্সট প্রোজেক্ট আপনাদের মাধ্যমে বলি, আমাদের নেক্সট প্রোজেট হলো, দ্য লাস্ট হোপ। এটা আমরা নরওয়ের সঙ্গে যৌথ প্রযোজনায় করছি। যেহেতু আমার পরিচিতি আছে ইউরোপ আমেরিকা, কানাডা, তুরস্কে; আমি কিন্তু চাইলে ঐ ধরনের কাজ আল্লাহতায়ালার দয়ায় করতেই পারি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
