ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছেন প্রভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 July, 2022, 1:04 PM

ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছেন প্রভা

ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছেন প্রভা

নাটকে অভিনয়ে পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব সাদিয়া জাহান প্রভা। প্রায় ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন। শেয়ার করেন নিজের নানা গেটআপের ছবি।

সম্প্রতি প্রভার দেয়া একটি স্টোরি নজর কেড়েছে তার ভক্তদের। স্টোরিতে প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এ মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লেখেন, ‘আমি ক্ষমা চাইছি। প্লিজ, আমার অপরাধ ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

এ ছাড়া ঈদের বেশ কিছু একক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status