ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
জায়েদ খানের সাথেই ফিরছেন মৌসুমী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 July, 2022, 12:55 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 July, 2022, 3:38 PM

জায়েদ খানের সাথেই ফিরছেন মৌসুমী

জায়েদ খানের সাথেই ফিরছেন মৌসুমী

দীর্ঘদিন বড় পর্দায় অভিনেত্রী মৌসুমীকে দেখা যাচ্ছে না। এরমধ্যে সম্প্রতি ঘটে গেছে মৌসুমী-অমর সানী-জায়েদ খানকে নিয়ে সাংসারিক জীবনের আলোচনা-সমালোচনা। গত সপ্তাহে মন খারাপের কথা জানালেও এ সপ্তাহে সুখবর দিয়েছেন এ অভিনেত্রী।

পরিচালক জাহিদ হোসেনের ‘সোনার চর’ চলচ্চিত্রটি শিগগির মুক্তি পেতে যাচ্ছে। চলছে ডাবিংয়ের কাজ।

ডাবিংয়ে ফিরে মৌসুমী বলেন, ‘‘অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।’’

সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী, যিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছবিতে আছেন জায়েদ খানও, তিনি মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। জায়েদ খান ও নবাগত স্নিগ্ধার চারটি গান বাদে সিনেমার পুরো কাজ শেষ। শিগগির বাকি থাকা গানগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status