ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টগি শিপিং'র প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 June, 2022, 11:59 PM

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টগি শিপিং'র প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টগি শিপিং'র প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬

নারায়ণগঞ্জ সদর এর লাঙ্গলবন্দে টগি শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেড এর তৈরী প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬ গত ২৮শে জুন  ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসানো হয়।

সোমবার ২৭শে জুন বিকেলে ফিতা কেটে জাহাজ ভাসানো পর্বের শুভ উদ্বোধন করেন টি,এস,এল,এল-এর প্রধান পরিচালন কর্মকর্তা খায়রুল বশীর খান। এ সময় উপস্থিত ছিলেন মির্জা মুজাহিদুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টগি শিপিং'র প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টগি শিপিং'র প্রথম শিপিং ভেসেল এমভি রানিয়া-৬


বসুন্ধরা গ্রুপ সব সময়ই বৃহৎ প্রকল্প নির্মাণে  অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে এসেছে । গ্রুপের অভ্যন্তরীণ চলমান নানা প্রকল্পের মধ্যে টি,এস,এল,এল-ও আগামীর বিরাট সম্ভাবনার ডাক দিচ্ছে। উদ্বোধন  চলাকালীন এই প্রকল্পের বিস্তারিত তথ্য এবং কার্যক্রম সম্পর্কে জানা গেলো, যেখানে টি,এস,এল,এল-এর মোট ১২টি কোস্টার লাইটার জাহাজ নির্মাণাধীন আছে, যা হতে যাচ্ছে  এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ মালামাল বহনকারী জলপথের বাহন। প্রতিটি ২,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই জাহাজগুলোতে স্বয়ংক্রিয় আনলোডিং কনভেয়ার  বেল্ট সিস্টেম থাকছে। ১২টির মধ্যে ৬টি জাহাজ নির্মিত হচ্ছে  লাঙ্গলবন্দে বে-টেক শিপবিল্ডার ইয়ার্ডে এবং বাকি ৬টি নির্মিত হচ্ছে কেরানীগঞ্জে টি,এস,এল,এল-এর নিজস্ব শিপইয়ার্ডে। এই লাইটার জাহাজগুলো কুতুবদিয়া চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে শুরু করে সারা দেশব্যাপী নৌপথের মাধ্যমে পণ্য পরিবহনে নিয়োজিত থাকবে।  ২০১৬ সালে টগি শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেড (টি,এস,এল,এল) এর যাত্রা শুরু হয়, এখানে উল্লেখ্য যে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে রানিয়া-৬ এর নির্মাণ শুরু হয়। দেশসেরা সুদক্ষ প্রকৌশলী সমন্বিত সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায়  এই প্রকল্পের কাঠামো তৈরী  ও বাস্তবায়ন হয়েছে।

প্রথম শিপিং জাহাজ পানিতে ভাসানো প্রসঙ্গে খায়রুল বশীর খান বলেন, শিপিং এবং লজিস্টিকস বর্তমানে দেশের  অন্যতম  গুরুত্বপূর্ণ পরিসেবা শিল্প হিসাবে পরিগণিত হয়েছে। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ৮০% এরও বেশি সমুদ্রপথে  আর নৌপথে পরিবহণ করা হয়। আর তাই সোর্সিং, নিরাপত্তা, পরিবহন, সময়মত ডেলিভারি এবং সমস্ত ধরণের পণ্য এবং কাঁচামাল বিতরণের সুযোগ দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।  এ দিকটা মাথায় রেখেই টগি শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেড (টি,এস,এল,এল) প্রতিষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো যায়, শিপিং ভেসেল তৈরির সমস্ত উপাদান দেশ ও বিদেশ থেকে আমদানি করে দক্ষ প্রকৌশলী ও কারিগর দিয়ে বানানো হয়। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল অভ্যন্তরীণ পরিবহন যোগাযোগ ব্যবস্থাপনাকে আরো দৃঢ় ও মজবুত করে যাতায়াতের সময় এবং খরচ কমিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে আরো বলিষ্ঠ করে তোলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status