ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাগমারায় শালীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুলাভাই গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 4:28 PM

বাগমারায় শালীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুলাভাই গ্রেপ্তার

বাগমারায় শালীকে ধর্ষণ চেষ্টার মামলায় দুলাভাই গ্রেপ্তার

বাগমারায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামীসহ ধর্ষণ চেষ্টা মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরকৃত মামলায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড় এলাকার জামেদ আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে পুলিশ জানায়, গত ২০ জুন রাতে গ্রেপ্তারকৃত জামেদ আলী তার বাড়ির পাশের (৩২) বছর বসয়ী এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় গত ২৬ জুন বাগমারা থানায় জামেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন গৃহবধূ।

ওই মামলায় গত মঙ্গলবার রাতে জামেদ আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাগেছে, ওই গৃহবধূর স্বামী অন্যের ট্রাকে চালকের কাজ করে। সে কারনে প্রায় দু এক দিন বাড়িত আসতে পারেন না। সেই সুযোগে গ্রেপ্তার জামেদ আলী মাঝে মধ্যেই গৃহবধূকে অবৈধ প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই গৃহবধূ জামেদ আলীর স্ত্রীকে জানালেও তেমন কোন কাজ হয়নি। ধর্ষণ চেষ্টার শিকার ওই গৃহবধূ ও জামেদ আলী দুসম্পর্কের শালী-দুলাভাই বলে জানাগেছে। স্বামী বাড়িতে না থাকলে প্রায় ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে একায় বাড়িতে থাকতেন গৃহবধূ।

মামলার বাদী ওই গহবধূ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে গ্রেপ্তার জামেদ আলী রাতে তার বাড়িতে গোপনে প্রবেশ করে। সে সময় বাড়িতে কেউ না থাকায় পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং জোর পূর্বক পাইজামার ফিতা খুলে ফেলা। পরবর্তীতে নিজের ইজ্জত বাঁচাতে আত্মচিৎকার দেয় গৃহবধূ। পরে পালিয়ে যায় জামেদ আলী।

এদিকে এমন অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়ার পরই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ করিম।

অপরদিকে অন্য মামলার পরোয়ানাভুক্ত আসামী সোনাডাঙ্গা গ্রামের বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে। বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status