ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চাকরি প্রার্থীদের বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 11:31 AM

চাকরি প্রার্থীদের বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন

চাকরি প্রার্থীদের বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। অথচ আমাদের দেশের অধিকাংশ উচ্চ শিক্ষিত তরুণরা কম্পিউটার সর্ম্পকে জ্ঞান না থাকায় চাকরি পেতে সমস্যা হচ্ছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিটি চাকরির ক্ষেত্রে কম্পিউটার জানা বাধ্যতামূলক। আর এর জন্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইশিখন। কম্পিউটার না থাকায় কিংবা বেসিক না জানার কারণে যাদের চাকরি হচ্ছে না, তাদেরকে বিনামূল্যে কম্পিউটার বেসিক জানার সুযোগ দিচ্ছে ইশিখন।

১ হাজার শিক্ষার্থীকে এই সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বেসিক কোর্সটিতে অংশগ্রহণ করতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ লাগবে। এই কোর্সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার কাজে ব্যবহৃত ইন্টারনেট, ওয়েবসাইট, সফটওয়্যার, ইমেইল, ফেসবুকে পেজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি বেসিকগুলো শেখানো হবে।

এ বিষয়ে ইশিখনের সিইও ইব্রাহিম আকবর বলেন, শুধুমাত্র কম্পিউটারে বেসিক জ্ঞান না থাকায় প্রতি বছর চাহিদা থাকা সত্ত্বেও লাখো তরুণের চাকরি অ্যাপ্লিকেশনে বাদ পড়ে যায়। অন্যদিকে শুধুমাত্র কম্পিউটার বেসিক ভাল জানায় অনেকের সহজেই চাকরি হয়ে যায় এবং চাকরি ক্ষেত্রে তারা অন্যদের থেকে এগিয়ে থাকে। তাই বেকার সমস্যা দূরকরণে এবং দক্ষ জনশক্তি তৈরিতে আবারো ইশিখন এ ধরণের উদ্যোগ নিয়েছে।

আগ্রহীরা ইশিখন পান্থপথ অফিসে এসে কিংবা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই সুযোগটি নিতে পারবেন। অনলাইন নিবন্ধনের জন্য ফর্ম পূরণ করতে হবে। ফর্ম লিংক: ttps://forms.gle/mVo7jv58gbKET6P66

২০১২ সালে দেশে সর্বপ্রথম অনলাইনে আইটি এবং ফ্রিল্যান্সিং বিষয়ক লাইভ কোর্স প্রশিক্ষণ শুরু করে ইশিখন। অনলাইন প্রশিক্ষণে দেশের সর্ববৃহৎ এই প্রতিষ্ঠান থেকে বিগত ১০ বছরে ৩২ হাজারের উপরে শিক্ষার্থী অনলাইনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। তার মধ্যে প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে ইশিখন। বাকিদের অল্পমূল্যে কোর্স করা সুযোগ দেয় তারা।

করোনা পরবর্তী ২০২২ সালে এসে অনলাইনে পাশাপাশি অফলাইন প্রতিষ্ঠানের মাধ্যমেও প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয় ইশিখন। অফলাইনেও প্রতিটি কোর্সে দিচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং আর্থিকভাবে অস্বচ্ছলদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। বিস্তারিত জানতে eshikhon.com.bd/eshi-offer

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status