ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কক্সবাজারে ২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 3:51 PM

কক্সবাজারে ২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

কক্সবাজারে ২১ মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল তথ্য পায় যে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, কলিম উল্লাহর বিরুদ্ধে ২০১৫ সালের একটি আলোচিত হত্যা মামলা ছাড়াও ডাকাতি, অবৈধ অস্ত্র রাখাসহ মোট ২১টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status