ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণাদী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 1:32 AM

বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণাদী বিতরণ

বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণাদী বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীর বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের (ইফনাপ) আওতায় সবজি বীজ ও উপরকণাদী বিতরণ করা হয়েছে।

রবিবার ২৬ জুন, থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় হতে এই উপকরণাদী বিতরণ শুরু করা হয়েছে।

এ প্রকল্পের আওয়ায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২৮২ জন প্রদর্শনী ভুক্ত কৃষকের মাঝে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় ১.৫ শতক জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে সবজি বীজ সহ উপকরণাদী প্রদান করা হয়।

বছর ব্যাপি সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে কৃষক প্রতি ১১ রকমের সবজি বীজ. জৈব সার, ভার্মিকম্পোস্ট সার, ৬ ধরনের ফলের চারা, বীজ সংরক্ষণ পাত্র, নেট ও ঝাঝরি সহ মুজিব শতবর্ষ লোগো সম্বলিত সাইনবোর্ড বিতরন করা হয়!

বীজ ও উপকরণাদী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন এবং কৃষক প্রশিক্ষক কামরুল হাসান দুলাল সহ অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status