ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সেতুতে মূত্র বিসর্জনকারী একজনের জামার পেছনে লেখা ‘রাকিব’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 June, 2022, 4:07 PM

সেতুতে মূত্র বিসর্জনকারী একজনের জামার পেছনে লেখা ‘রাকিব’

সেতুতে মূত্র বিসর্জনকারী একজনের জামার পেছনে লেখা ‘রাকিব’

বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতু গত শনিবার উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের দিন সাধারণ যানবাহন চলাচল নিষেধ থাকলেও গতকাল রবিবার থেকে সাধারণ যান চলাচলে অনুমতি দেয় সরকার।

এরপর থেকেই ঢাকাসহ সারাদেশ থেকে মানুষ আসে পদ্মা সেতু দেখতে। এরমধ্যে কেউ ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল থেকে শুরু করে পিকআপ ও বাস ভাড়া করেও সেতু পাড়ি দিয়েছেন। তবে এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর দুটি নাট-বল্টু খুলে নিয়েছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এ ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই ওই যুবকের শাস্তি দাবি করেন। পরে রোববার বিকেলের দিকে রাজধানীর শান্তিনগর থেকে ওই যুবককে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

একইদিন ভাইরাল হওয়া আরেকটি ছবিতে পদ্মা সেতুর ওপরে সাদা শার্ট পরিহিত এক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা যায়। সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককেও খোঁজা হচ্ছে বলে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

এসব ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে কালো জার্সি পরিহিত আরেক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা গেছে পদ্মা সেতুর ওপর। তার জামার পেছনে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘রাকিব’। তার পাশে দাঁড়িয়ে ছিলেন আরেক যুবক। আর স্ট্যান্ড করে রাখা ছিল একটি অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেল। কে এই রাকিব, তাকেও খুঁজছে পুলিশ। আরেকজন মোটরসাইকেল চালক সেতু পাড়ি দেওয়ার সময় ভিডিওটি করে ফেসবুকে ছাড়েন। মুহূর্তের মধ্যে সেটিও ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status