ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নিষেধাজ্ঞার মধ্যে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 June, 2022, 1:12 PM

নিষেধাজ্ঞার মধ্যে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে

নিষেধাজ্ঞার মধ্যে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে

পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দেওয়ার দিনেই ঘটে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা।

১০৫ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালিয়ে নিহত হন দুই যুবক। অথচ সেতুতে গাড়ির গতি ৮০ কিলোমিটারের ওপরে তোলা নিষিদ্ধ।  

দুর্ঘটনার পর পরই পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে

নিষেধাজ্ঞার মধ্যে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছেন যেভাবে


এতে বিপাকে পড়েন রোববার সেতু পাড়ি দিয়ে দুই প্রান্তে আসা বাইকাররা। তারা কীভাবে নিজেদের বাড়ি ফিরবেন মোটরসাইকেল নিয়ে সে দুশ্চিন্তায় ভুগছিলেন।

আর সেই দুশ্চিন্তা লাঘব করে দিয়েছে নতুন এক নতুন কৌশল। পিকআপ-ভ্যানে উঠিয়ে তারা তাদের মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন।

নিষেধাজ্ঞার মধ্যে সোমবার সকালে এমন চিত্রই দেখা গেল।  এ নিয়ে একটি ভিডিও ভাইরাল ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাকে করে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন চালকরা।

তাদের একজন বললেন, হঠাৎ এই নিষেধাজ্ঞায় খরচটা বেড়েই গেল।  নিজে চালিয়ে পদ্মা সেতু পার হলে ১০০ টাকা টোল দিতে হতো। এখন পিকআপ-ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে প্রতি মোটরসাইকেলে ৪০০ টাকা করে গুনতে হচ্ছে।

তবে এভাবে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে পৌঁছতে পারছেন বলে খুশি তারা।

এর আগে সেতুর মাওয়া প্রান্তে রোববার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। তারপরেই অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করে সেতু বিভাগ।

এদিকে পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃৃপক্ষ। সোমবার ভোর ৬টা থেকে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status