ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালি ও আলোচনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 June, 2022, 3:56 PM

বাগমারায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালি ও আলোচনা

বাগমারায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালি ও আলোচনা

“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” পতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status