|
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক গ্রেফতার রোববার তাকে গ্রেফতার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে শনিবার সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেঁটে অনেকেই পার হন এই সেতু। রোববার শুরু হয় এই সেতু দিয়ে যান চলাচল। এদিন সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা অনেকটা নমনীয় ছিলেন। আর এই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন। অনেকে টিকটক ভিডিও করেছেন। এর মধ্যে এক যুবক ঘটিয়ে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা। খুলে নেন পদ্মা সেতুর নাট-বল্টু। মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
