|
বিজ্ঞাপনচিত্রে শাবনাজ-নাঈমের দুই কন্যা
নতুন সময় ডেস্ক
|
![]() বিজ্ঞাপনচিত্রে শাবনাজ-নাঈমের দুই কন্যা ভালো গান করেন তিনি। মাঝেমধ্যে বাবা নাঈমের তবলা ও হারমোনিয়ামে গান করে প্রকাশ করেন ফেসবুক পেজে। তবে নামিরা একটু আড়ালে থাকতেই পছন্দ করেন। শাবনাজের ভাষায়, ‘ও একটু চুপচাপ স্বভাবের মেয়ে। ’ এবার মাহাদিয়া ও নামিরা প্রথমবারের মতো একসঙ্গে একটা বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। ‘বাটা’র বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকেই প্রথম আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি বেশ ভয়ে ভয়ে মায়ের সঙ্গে প্রস্তাবটি শেয়ার করি। মা তখন কিছু বলেননি। পরে বাবার সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনটি করার অনুমতি দেন। তবে একটা শর্তও জুড়ে দেন, এমন কিছু যেন আমরা দুই বোন না করি, যেটাতে পরিবারকে অসম্মানিত হতে হয়। ’ বিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহে সারা দেশে ব্যানার হবে বলে জানান মাহাদিয়া। ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
