ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতু পার হতে সময় লাগে ৬ মিনিট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 June, 2022, 12:50 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 June, 2022, 1:58 PM

পদ্মা সেতু পার হতে সময় লাগে ৬ মিনিট

পদ্মা সেতু পার হতে সময় লাগে ৬ মিনিট

আগে নৌরুটে লঞ্চে পদ্মা পারাপার হতে ৫০ মিনিট থেকে একঘণ্টা সময় লাগতো। ফেরিতে লাগতো দেড় ঘণ্টার বেশি। এখন ৬ মিনিটেই পার পদ্মা সেতু পার হতে পেরে উচ্ছ্বসিত চালক ও যাত্রীরা।


জাজিরা থেকে মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়া সাইফুল জানান, অনেক স্বপ্ন ছিল পদ্মা সেতু চালুর দিনেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো। তাই ভোরে মোটরসাইকেলে নিয়ে চলে আসি। মাত্র ৬ মিনিটেই পদ্মা সেতু পার হয়েছি।  


ভোর ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তার বেশ আগে থেকেই বিভিন্ন যানবাহন সেতু পার হবার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ভোর ৬টায় টোল প্লাজা দিয়ে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়। সেতু নিয়ে চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যে সব যানবাহনের চাপ কমে যায়।  


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতুতে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এ সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটতে নিষেধ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status