|
তারেক-জোবায়দার বিচার চলবে
নতুন সময় ডেস্ক
|
![]() তারেক-জোবায়দার বিচার চলবে এছাড়া, ১৫ বছর ধরে মামলার বিচার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিচারক আদালতকে এই মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। এরপর রিট মামলাগুলো কার্যতালিকায় আসে। এরপর রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
