ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পদ্মার বিশাল কর্মযজ্ঞে একমাত্র বাঙালি নারী ইশরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 June, 2022, 1:02 PM

পদ্মার বিশাল কর্মযজ্ঞে একমাত্র বাঙালি নারী ইশরাত

পদ্মার বিশাল কর্মযজ্ঞে একমাত্র বাঙালি নারী ইশরাত

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পদ্মা বহুমুখী সেতুর মূল পাইলিং ও নদীশাসন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে ইতিহাসের উজ্জ্বল অংশীদার হচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছে সরকার।  


অনেক আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজের সাথে জড়িত রয়েছেন দেশি-বিদেশি অসংখ্য কর্মী। এই বিশাল কর্মযজ্ঞে ২০ বছর বয়সী একজন বাঙালি নারী প্রকৌশলীও রয়েছেন। নাম ইশরাত জাহান। দিনাজপুরের নবাবগঞ্জ গার্লস স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পাশ করে বের হওয়ার কিছুদিন পরই যোগ দেন পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনে (এমবিইসি)। 


পদ্মার পাড়ে প্রায় আধা কিলোমিটার লম্বা কারখানায় সেতুর পাইলিং পাইপ তৈরির কাজ হচ্ছে। চীন থেকে আনা বিশাল বিশাল ইস্পাতের পাতগুলোকে এক হাজার ৫০০ টন ক্ষমতার বেন্ডিং মেশিনে মুড়িয়ে সিলিন্ডার বানানো হয়। ছোট সিলিন্ডারগুলোকে আগুনের তাপে জোড়া লাগিয়ে পাইলিং পাইপ বানানো হয় এই কারখানায়। এখানে প্রতিটি পাইলিং পাইপের মেজারমেন্ট করেন ইশরাত। তিনি এখানে একমাত্র নারী প্রকৌশলী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status