ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 June, 2022, 10:47 AM

নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

নরওয়েতে সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রাজধানী অসলোতে শনিবার লন্ডন পাব নামে সমকামীদের ওই পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

এখান থেকে গে এবং লেসবিয়ানরা একটি প্যারেডে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, তিনি একজন লোককে ব্যাগ হাতে আসতে দেখেছেন। লোকটি সমকামী বারটির সামনে এসেই ব্যাগ থেকে একটি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন।

পুলিশ হামলাকারীকে ধাওয়া করে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বন্দুক হামলায় তিন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status