ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নতুন তথ্য দিলেন মৌসুমী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 June, 2022, 5:03 PM

নতুন তথ্য দিলেন মৌসুমী

নতুন তথ্য দিলেন মৌসুমী

‘আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’ এভাবেই নিজের মনের কথা প্রকাশ করলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী।

এর আগে তিনি জানিয়েছিলেন, ‘খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

সম্প্রতি মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’র মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মৌসুমী। এরপর দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন এ নায়িকা। উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। সালমান শাহ থেকে শুরু করে ফেরদৌস, রিয়াজ, ওমর সানী, মান্নাসহ অনেক নায়কের সঙ্গেই সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status