ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
চিরকুট লিখে ছাদ থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জায়না হাবিব প্রাপ্তি (২৩) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 10:19 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 1 June, 2022, 10:35 PM

চিরকুট লিখে ছাদ থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে ছাদ থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

ওই এলাকার ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে মনে করছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান।


জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনাক্রমে এলাকার ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে মনে করছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান।


তিনি জানান, আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।


জায়না হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাবা হাবিবুল আজিজ প্রকৌশলী বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে প্রাপ্তি বড়, ভাই ছোট। তারা ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন।


মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি ১৬ নম্বর ভবনের ছাদের দরজা ভেতর থেকে লাগিয়ে ছাদে পায়চারি করছেন। এরপর মোবাইল ও একটি চিরকুট রেখে তিনি লাফিয়ে পড়েন।


ওই চিরকুটে ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে হতাশার’ কথা রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে প্রাপ্তি বড়, ভাই ছোট। তারা ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status