ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাহিয়ার বাসায় ভূত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 May, 2022, 12:20 PM

মাহিয়ার বাসায় ভূত!

মাহিয়ার বাসায় ভূত!

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বর্তমান সময়ের তারকারাও ভক্তদের সঙ্গে নানা বিষয় শেয়ার করেন সামাজিকমাধ্যমের মাধ্যমে। সেখানে উঠে আসে যেমন কাজের আপডেট, একইভাবে ব্যক্তিজীবনের নানা ঘটনাও।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির একটি স্ট্যাটাসে অনেকটা ভয় পেয়ে যান তার ভক্তরা। কারণ মাহি তার ওই পোস্টে জানান, তার বাসায় ভূত রয়েছে! এর পরেই বিষয়টি নিয়ে তার ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পরে অবশ্য জানা যায়, স্ট্যাটাসটি মজার ছলেই শেয়ার করেছিলেন মাহি।

মাহিয়ার বাসায় ভূত!

মাহিয়ার বাসায় ভূত!


মাহি ওই পোস্টে লেখেন, ‘আমার বাসায় ভূত আছে’। সঙ্গে জুড়ে দেন একটি অবাক হওয়ার ইমোজি। তার এই পোস্টের মন্তব্যের ঘরে নবাগত নায়িকা জাহারা মিতু লেখেন, ‘ভূত যদি দুলাভাই হয় তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সত্যি হয় তাহলে আয়তুল কুরসি পড়ে শরীরে ফুঁ দেওয়া উচিত। ’ এর উত্তরে মাহি লেখেন, ‘তাহলে আয়াতুল কুরসি পড়ি। ’
 
এদিকে মাহি ব্যস্ততা কমিয়েছেন সিনেমার অভিনয়ে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গাজীপুরে রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন তিনি। এ কারণেই সিনেমা পাড়ায় গুঞ্জন, ধীরে ধীরে নাকি এই অভিনেত্রী সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন!
 
যদিও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। ’

ঢালিউডের ‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা আরো জানান, অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় (সিনেমায় অর্থ লগ্নি করা) নাম লেখাতে চান তিনি। আর তার প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ। তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- তা জানাননি মাহি।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এটা তার দ্বিতীয় বিয়ে। এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ের পর পাঁচ বছর সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status