ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ভুলো মন, এই ১০ খাবার খেলেই বাড়বে স্মৃতিশক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 May, 2022, 12:08 PM

ভুলো মন, এই ১০ খাবার খেলেই বাড়বে স্মৃতিশক্তি

ভুলো মন, এই ১০ খাবার খেলেই বাড়বে স্মৃতিশক্তি

স্মৃতিশক্তি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য দরকার নয়, যাঁরা অফিস-কাছারিতে কাজ করেন তাঁদেরও মস্তিষ্ক সচল রাখতে হয়।  আর মস্তিষ্ককে  চাঙ্গা করতে পারে ১০টি খাবার।

১. কফি- একাগ্রতা বাড়াতে সাহায্য করে কফি। এছাড়া ব্রেনে অ্য়ান্টি-অ্যাক্সিড্যান্ট পৌঁছে দেয়। শরীরের জন্য ক্যাফিন দরকারি। সামান্য় মাত্রা ক্যাফিন খাওয়া উচিত।

২. আখরোট- একটি সমীক্ষা বলছে যাঁদের ঘনঘন ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তাঁদের জন্য মহৌষধি হতে পারে আখরোট। আখরোটে থাকে প্রচুর মাত্রায় ভিটামিন।

৩. পালংশাক- পালংয়ে থাকে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। যা স্মৃতিশক্তি প্রবল করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন বি৬ থাকে পালংয়ে। পালংশাকে থাকা ফোলেট অ্যালজাইমার, স্মৃতিশক্তি লোপ রুখতে কার্যকরী।

৪. তিসি- শরীরে শক্তি না থাকলে মস্তিষ্ক সচল থাকে না। এজন্য দরকার গ্লুকোজ। এজন্য তিসির বীজ ও অন্যান্য় শস্য খাওয়া উচিত।

৫. মাছ- বাঙালি চিরকালই বুদ্ধিমান জাতি হিসেবে খ্যাত। সেটা বোধহয় মাছ খাওয়ার জন্য। মাছে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। শিশুদের মস্তিষ্ক ও চোখের জন্য তা খুব উপকারি।

৬. পানি- মস্তিষ্কের ৮০ শতাংশে রয়েছে পানি। জলের অভাবে কোষ সংকুচিত হয়। মস্তিষ্কের কোষগুলিকে সচল রাখতে দিনে ৬-৮ গ্লাস পানি খাওয়া উচিত বলে জানিয়েছে একটি সমীক্ষা।

৭. চকোলেট- স্মৃতিশক্তির জন্য চকোলেট খুব কার্যকরী হতে পারে। চকোলেটে থাকে ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া আঙুর, পেঁয়াজ, বিয়ার এবং ওয়াইনেও থাকে ফ্ল্যাভোনয়েড।      

৮. সবজি- তাজা সবজিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅ্যাক্সিড্যান্ট। ব্রকোলি, ফুলকপি ও অঙ্কুরিত ছোলা-বাদাম খুব উপকারী।

৯. দুধ- দুধে থাকে ভিটামিন বি৫, বি১২, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। এছাড়া দুধে থাকা প্রোটিনও মস্তিষ্কের জন্য উপকারী।   

১০. কালো জাম- কালো জামে থাকে স্মৃতিশক্তি বাড়ানোর নানা উপাদান। ঘনঘন ভুলে যাওয়ার ব্যমো থাকলে কালো জাম খান। কালো জামে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। এছাড়া ব্রেনের কোষের বিকাশেও কার্যকর এই ফল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status