ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 May, 2022, 8:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 28 May, 2022, 8:38 PM

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আফজাল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আফজাল হোসেন আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের আফসার হোসেনের ছেলে।

শনিবার ২৮ মে, বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে বিলের পটলের জমিতে কাজ করছিলেন।

এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

এবং আহত হয় তার পিতা আফসার হোসেন। পরে আফজাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status