ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
প্রস্রাব থেকে তৈরি হচ্ছে মদ! চোখ কপালে মদ প্রেমীদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 May, 2022, 3:50 PM

প্রস্রাব থেকে তৈরি হচ্ছে মদ! চোখ কপালে মদ প্রেমীদের

প্রস্রাব থেকে তৈরি হচ্ছে মদ! চোখ কপালে মদ প্রেমীদের

সিঙ্গাপুরের এক বিয়ার প্রস্তুতকারী সংস্থার কাণ্ডে চক্ষু চড়কগাছ সুরাপ্রেমীদের একাংশের। সিঙ্গাপুরের পানি সরবরাহকারী সংস্থা সম্প্রতি বাজারে এনেছে ‘নিউব্রিউ’ নামক একটি অ্যালকোহলের ‘ব্র্যান্ড’, যা নাকি প্রস্রাব ও নর্দমার পানি পরিশুদ্ধ করেই তৈরি করছে মদ! সংস্থার দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে পরিবেশবান্ধব মদ। কারণ এই প্রক্রিয়ায় অনেকটাই কমছে পানির অপচয়।

বিয়ার জাতীয় মদের প্রায় ৯০ শতাংশই পানি। সংস্থার দাবি, এই পানির মূল উপাদান হিসাবে তাঁরা ব্যবহার করছেন ‘নিউটার’ নামক একটি জলীয় উপাদান যা নর্দমার পানি পরিশুদ্ধ করে তৈরি হচ্ছে। তবে এই উপাদানটি কড়া পরীক্ষা-নিরীক্ষার পরই পানীয় হিসাবে ব্যবহৃত হয় বলে দাবি সংস্থার আধিকারিকদের।

কিন্তু হঠাৎ প্রথাগত পদ্ধতি ছেড়ে, মদ উৎপাদনে এমন অদ্ভুত উপায় কেন বেছে নিলেন তাঁরা? সংস্থার দাবি, বর্তমানে পানীয় পানির সমস্যা ক্রমেই প্রবল হচ্ছে সিঙ্গাপুরে। তাই মূলত জলের অপচয় কমাতে ও এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এমন উদ্ভাবনী পদ্ধতি বেছে নিয়েছেন তাঁরা। সিঙ্গাপুরের সব বড় মদের দোকান ও পানশালাতে এই মদ মিলবে বলেও দাবি সংস্থার আধিকারিকদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status