ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি
নতুন সময় প্রিতিনিধি
প্রকাশ: Friday, 27 May, 2022, 4:04 PM

উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

পিরোজপুরে কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর। জুন মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এর পরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যেই কঁচা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি পার হলো বরযাত্রীর গাড়ির বহর।

বৃহস্পতিবার ২৬ মে, দুপুরে ১টি বাস ও ২টি ব্যক্তিগত গাড়ি ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো কঁচা নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্তে পৌঁছায়। সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন। পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়।

জানতে চাইলে সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, চীনের নির্মাণ প্রতিষ্ঠান এখনো সেতুটি হস্তান্তর করেনি। তাই বিষয়টি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে যে উদ্বোধনের আগে কেউ সেতু ব্যবহার করতে পারে কি না।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেতু ব্যবহারের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status