ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিসিএস এর নতুন দুই শাখার কার্যক্রম শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 8:04 PM

বিসিএস এর নতুন দুই শাখার কার্যক্রম শুরু

বিসিএস এর নতুন দুই শাখার কার্যক্রম শুরু

দেশের সর্ববৃহৎ প্রযুক্তি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর নবম এবং দশম শাখার কার্যক্রম শুরু হয়েছে। শাখা দুইটি হলো টাঙ্গাইল এবং রংপুর। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাখা এবং ২০ ফেব্রুয়ারি রংপুর শাখার যাত্রা শুরু হয়।

২১ মে শনিবার বিসিএস কার্যনির্বাহী কমিটি’র সভায় টাঙ্গাইল ও রংপুর শাখা কমিটির আওতাভূক্ত সদস্যদের সম্মতির ভিত্তিতে উক্ত ২টি শাখায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। ৩০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত টাঙ্গাইল ও রংপুর শাখা কমিটি দায়িত্ব পালন করবেন।

টাঙ্গাইল শাখায় চেয়ারম্যান কম্পিউটার রেইনের স্বত্বাধিকারী খন্দকার খায়রুল আলম, ভাইস-চেয়ারম্যান ঊষা কম্পিউটার এন্ড টেলিকম’র স্বত্বাধিকারী বিপ্লব কুমার গুহ, সেক্রেটারি ইসলাম কম্পিউটারের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি কম্পিউটার ফিউচার এর স্বত্বাধিকারী মোহাম্মদ খালিদ হায়দার খান, কোষাধ্যক্ষ লিড কম্পিউটারের স্বত্বাধিকারী গৌরাঙ্গ চন্দ্র দাস এবং সদস্য যথাক্রমে ক্রিয়েশন আইটি’র স্বত্বাধিকারী মো. মাহামুদুন্নবী এবং পথ ফাইন্ডার কম্পিউটার সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. সামাউন হোসেন দায়িত্ব পালন করবেন।

বিসিএস এর রংপুর শাখায় সিলেট টেকনোলজি এর স্বত্বাধিকারী মো. মোকছেদুল ইসলাম চেয়ারম্যান সিলিকন কম্পিউটারের স্বত্বাধিকারী মো. রকিবুল ইসলাম, সেক্রেটারি তাইকন ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মো. ফেরদৌস নুর, আইটি হার্টের স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ রাফী জয়েন্ট সেক্রেটারি, ট্রাস্ট কম্পিউটার রংপুরের স্বত্বাধিকারী মো. নূর-ই-আলম সিদ্দিকী কোষাধ্যক্ষ এবং আজাদ কম্পিউটারের স্বত্বাধিকারী মো. ‍জুনায়েদ হোসেন আজাদ ও কম্পিউটার সিটি রংপুরের স্বত্বাধিকারী মো. রাশেদ আলমগীর সদস্য দায়িত্ব পালন করবেন।

বিসিএস কেন্দ্রীয় কার্যকরী কমিটি নতুন দুইটি শাখার কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। বিসিএস এর কার্যক্রম এই দুই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশে এই দুইটি শাখা ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status