ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মিনিস্টারের নতুন শো-রুম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 8:02 PM

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মিনিস্টারের নতুন শো-রুম

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মিনিস্টারের নতুন শো-রুম

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় দেশের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের আরো একটি নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে শো-রুমটি উদ্বোধন করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম. এ. রাজ্জাক খান রাজ।

শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম লিটন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম. এ. রাজ্জাক খান রাজ বলেন, “মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মানুষের হাতের নাগালে মিনিস্টার গ্রুপের একটি নতুন শো-রুম পেল। যেখানে খুব সহজেই কম দামে গ্রাহকরা দেশীয় পণ্য ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলি, হিউম্যান কেয়ার প্রোডাক্টস ক্রয় করতে পারবে। এছাড়াও নতুন শো-রুম উদ্ভোধন উপলক্ষে শো-রুমটিতে দেওয়া হয়েছে বিশাল অফার। যার মাধ্যমে আনন্দের সাথে মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারবে।”

নতুন এই শো-রুম উদ্বোধনের ফলে রাজধানীবাসী আরও একটি নতুন মেগা শো-রুম পেল। যেখানে গ্রাহকরা খুব সহজে মিনিস্টার-এর সকল ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য খুব সহজে সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে। তাছাড়া এই শো-রুমে পাওয়া যাবে আকর্ষণীয় অফারে আকর্ষণীয় সকল মিনিস্টারের পণ্য। একই সাথে উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে মিনিস্টারের নতুন শোরুমে চলছে বিশেষ অফার ও ডিসকাউন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status