ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কনসেপ্ট টু ক্লিনিক/মার্কেট: স্কুপ অব আইপি, চ্যালেঞ্জেস, এন্ড অপরচুনিটি’ শিরোনামে পেটেন্ট বা উদ্ভাবনী প্রক্রিয়ার বিভিন্ন দিক ও নিজের উদ্ভাবনী অধিকার রক্ষায় করনীয় বিষয়াদি নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২৬শে মে, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগো’র সেন্টার ফর বায়োইঞ্জিনিয়ারিং এন্ড ন্যানোমেডিসিন বিভাগের পরিচালক প্রফেসর ড. আজম আলী কর্মশালা পরিচালনা করেন। ইন্টারন্যাশনাল এফেয়ার্সের সহযোগিতায় কর্মশালার মূল আয়োজনে ছিল ড্যাফোডিল লিগ্যাল রিসার্চ সেন্টার।
কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদার, ইন্টারন্যাশনাল এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষকামন্ডলী উপস্থিত ছিলেন। এরপর গুরুত্বপূর্ণ এই কর্মশালায় তার দিকনির্দেশনামূলক উপস্থাপনা প্রদান করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর ড. আজম আলীর প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ঞ অভ্যর্থনা জানান্ তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত অর্থ বহন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেক দিন ধরেই পেটেন্ট ও আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রফেসর ড. আজম আলী প্রথমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন ক্যাম্পাস প্রথমে পরিদর্শন করেন এবং মুগ্ধতা প্রকাশ করেন।