ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বোল্ড ফটোশুটে মালাইকা, অভিনেত্রীর চেহারা দেখে অবাক ভক্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 11:48 AM

বোল্ড ফটোশুটে মালাইকা, অভিনেত্রীর চেহারা দেখে অবাক ভক্তরা

বোল্ড ফটোশুটে মালাইকা, অভিনেত্রীর চেহারা দেখে অবাক ভক্তরা

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়কাল ধরে বলিউডের হট অ্যান্ড বোল্ড সেগমেন্টের অভিনেত্রী হিসেবে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন মালাইকা অরোরা খান। পোশাক বিতর্ক হোক কিংবা ব্যক্তিগত জীবনে আর্জুন কাপুরের সাথে সম্পর্ক-নানান বির্তকিত কারণে প্রায়ই সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মালাইকা। তবে সম্প্রতি ভারতীয় উপমহাদেশীয় একটি ফ্যাশন ম্যাগাজিনের হয়ে বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করে সরগরম করে তুললেন পেজ থ্রি এর পাতা।

সম্প্রতি “গ্রাজিয়া ইন্ডিয়া” নামক একটি ম্যাগাজিনের কভার ফটোশুটে অংশ গ্রহণ করেছিলেন নায়িকা আর সেখান থেকেই মোট তিনটি লুকের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। প্রথম লুকটিতে একটি ওভারসাইজড শার্ট পরিহিতা মালাইকা ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। অন্যদিকে তার ওভার সাইজড শার্টের ফাঁক দিয়ে যেন তার মনোকিনির একাংশ ইচ্ছাকৃতভাবে উঁকি দিচ্ছিল।

দ্বিতীয় লুকে, অভিনেত্রীকে চেয়ারে বসেই খোলা চুল এবং নুড মেকাপে মোহাময়ী অবতারে ক্যামেরার দিকে তাকিয়ে সরাসরি আবেদনময়ী পোজ দিয়েছেন। এদিন তার পরনে সাদা শার্টের বোতাম গুলি ছিল খোলা। মাঝখান দিয়ে তার ভেতর দিয়ে উঁকি দিচ্ছিল মালাইকার কালো মনোকিনির অংশবিশেষ সাথে নিম্নাঙ্গে পড়েছিলেন একটি নেটের প্যান্ট। স্বাভাবিকভাবেই মালাইকার এই উত্তাপ ছড়ানো বেশ ভক্তদের মনে ঝড় তুলেছে।

আর ভাইরাল তৃতীয় লুকে, একটি ব্লু ব্লেজার পরিহিত অভিনেত্রীকে নুড মেকআপ এবং খোলা চুলে ক্যামেরার দিকে তাকিয়ে আবেদনময়ী পোজ দিতে দেখা গিয়েছে। ব্লেজারের ফাঁক দিয়ে এদিন অভিনেত্রীর অন্তর্বাস ছিল সুস্পষ্ট। স্বাভাবিকভাবে অভিনেত্রীর বোল্ড ফটোশুটের এই ছবিগুলি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি চর্চায় উঠে এসেছেন। শুধু তাই নয় চলতি বছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধতে পারেন আর্জুন-মালাইকা! এই খবরে নিয়ে চর্চা এখন তুঙ্গে। সে ব্যাপারে অভিনেত্রী মুখ না খুললেও সূত্র অনুযায়ী খবর খুব শীঘ্রই নিজেদের সম্পর্ককে মান্যতা দিতে চলেছেন তারা!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status